Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

তেজগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

admin • 26 May 2023, 07:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাজধানীর তেজগাঁও থানার কুনিপাড়া এলাকার ফিরোজা বেগম (৫০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ মে) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ফিরোজা বেগমের বোন শামসুন্নাহার বলেন, আমার বোন তেজগাঁও কুনিপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আমি আজ দুপুরে আমার বোনের বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। পরে দরজা ধাক্কা দিলে দেখি আমার বোন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আশপাশের লোকজনের সহায়তায় আমার বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, আমার বোনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শৈলহাটি এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।