Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তেঁতুলিয়ায় উদ্ধার মর্টারশেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী

admin • 22 Feb 2024, 09:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তেঁতুলিয়ায় উদ্ধার মর্টারশেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি মর্টারশেল নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মেজর আব্দুল্লাহ আল সায়েমের নেতৃত্বে ১৪ সদস্যর একটি বিশেষজ্ঞ দল মর্টালশেলটি সফলভাবে ধ্বংস করে।

 

এসময় মর্টালশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় তেতুঁলিয়া মডেল থানা পুলিশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এদিকে মর্টারশেল ধ্বংস করা হবে এমন খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তা দেখতে নিরাপদ দূরত্বে শত শত মানুষ ভীড় করেন।

এর আগে গত ১৫ই ফেব্রæয়ারী স্থানীয়ভাবে ক্রয় করা লোহা ও ভাঙ্গারী মালামাল হিসেবে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারের মের্সাস রুপা ট্রেডার্স নামে একটি ভাঙ্গা দোকানে বিক্রি করেন এক ব্যাক্তি। পরে বোম সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সেটিকে মর্টারশেল বলে চিহ্নিত করে। এর পরে ওই দোকানের ভেতরেই গর্ত করে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে বেষ্টনী দিয়ে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বলেন, মর্টারশেলটি ভারত, নেপাল ও ভূটান থেকে আমদানি করা পাথরের সাথে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি অবিস্ফোরিত ছিল। পরে সেনাবাহিনীর সহযোগতিায় মর্টারশেলটি সফলভাবে ধ্বংস করা হয়। মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। তবে মরিচা ধরার কারণে এর তৈরির কোন সঠিক তারিখ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।