Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

তীব্র কুয়াশার কারণে বন্ধ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

admin • 22 Oct 2023, 09:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তীব্র কুয়াশার কারণে বন্ধ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। দলটির দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। শুভমান গিল আর রোহিত শর্মার দারুণ ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ভারত পায় ৭১ রান।

 

৪০ বলে ৪৬ রান করে নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসনের বলে বোল্ড হয়েছেন রোহিত। নিজের পরের ওভারেই গিলকে ফেরান তিনি। ৫ রানের মধ্যে রোহিত-গিলকে হারায় ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। কুয়াশার কারণে বন্ধ রয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

 

এর আগে, ড্যারিল মিচলের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে রানের চাকা সচল রেখে দলকে বিপদমুক্ত করেন রাচিন রবীন্দ্র ও মিচেল। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।