Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তিনমাসে এক্সিম ব্যাংকের লোকসান ৫৬৬ কোটি টাকা

admin • 28 Oct 2024, 05:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তিনমাসে এক্সিম ব্যাংকের লোকসান ৫৬৬ কোটি টাকা

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক্সিম ব্যাংকের লোকসান হয়েছে ৫৬৬ কোটি টাকা। ব্যাংকটির লোকসানের মূল কারণ হিসেবে আমানত কমে যাওয়াকে চিহ্নিত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে তিন টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।

এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে সোমবার দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত এক্সিম ব্যাংকের শেয়ারের দাম নয় দশমিক ৬৪ শতাংশ কমে সাড়ে সাত টাকায় নেমে আসে।

ব্যাংকটি বলছে, আয় কমে যাওয়ার জন্য বিনিয়োগের শর্ত কঠোর করে দেওয়াকে দায়ী করা হচ্ছে। নগদ অর্থের অভাবও এক্সিম ব্যাংকের সমস্যাকে আরও জটিল করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৬ টাকা ৬২ পয়সা নেতিবাচক রেকর্ড করা হয়েছে।

গ্রাহকপ্রতি ব্যাংকের খরচ বেড়ে যাওয়া এবং আমানত কমে যাওয়ার কারণে এনওসিএফপিএস নেতিবাচক হয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।