Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘তিনবার নোটিশের পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেয়নি গ্রীন কোজি কটেজ ভবন’

admin • 01 Mar 2024, 04:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘তিনবার নোটিশের পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেয়নি গ্রীন কোজি কটেজ ভবন’

তিনবার নোটিশ দেওয়ার পরও বেইলি রোডের আগুনে ক্ষতিগ্রস্ত গ্রীন কোজি কটেজ ভবন অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন। আজ শুক্রবার দুপুরে সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর উপস্থিতিতে যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ‘ভবনটির সিঁড়ি ছিল মাত্র একটি এবং যে রুমে মানুষ আশ্রয় নিয়েছিল সেটির ভেতরে কোনো জানালাও ছিল না। তাছাড়া সরু সিঁড়িজুড়েই মজুত করা ছিল গ্যাস সিলিন্ডার।’

মাঈন উদ্দিন বলেন, ‘রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এর আগে এই ভবন মালিককে ভবনের মালিককে পরপর তিনবার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারে নোটিস দেওয়া হয়।’

ব্রিফিংয়ে ভবনের নীচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে প্রাথমিকভাবে দায়ী করা হয়।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে ৪৬ জনের। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাগা এই আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারপরই একে একে বের করে আনা হয় মরদেহ। ভবনটিতে বিপুল গ্যাস সিলিন্ডারের মজুত ছিল, অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না বলে।

এদিকে, এ ঘটনায় এরই মধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সাভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।