Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তিন কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

admin • 19 Aug 2023, 04:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তিন কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন: চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম (৪৫) ও তার ছেলে আশিকুল ইসলাম (২৫)।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে উপজেলার আড়পাড়া এলাকায় থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। শাহাবুল ইসলাম ও আশিকুল নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

আটক বাবা-ছেলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।