Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার

admin • 20 Jul 2023, 08:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের ঘটানায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার রাতে র‌্যাব ৬ এর সদস্যরা বুধবার দিবাগত রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এই পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

 

র‌্যাব জানায়, গত ২ জুলাই বিকেলে এক সহযোগিকে সঙ্গে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়িতে যায়। এ সময়ে বাড়িতে কেই না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করে।

 

এ সময়ে ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে ফকিরহাট থানায় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র‌্যাব সদস্যরা ধর্ষণ মামলার আসামি আরাফাত হোসেন জনিকে খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার কসালে গ্রেপ্তারকৃত আসামিকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।