Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তামিম দলে থাকতে চায়নি : মাশরাফি

admin • 27 Sep 2023, 01:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তামিম দলে থাকতে চায়নি : মাশরাফি

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। জানালেন- তাকে বাদ দেওয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাশ লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে।

তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো- তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয়, এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। মাশরাফি লেখেন, এখন প্রশ্ন হতে পারে- তামিম কেন দলে থাকতে চাইল না? আসলে সে উত্তর আমার কাছে নেই।

সেটি একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোনো একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব। অবশ্য এরই মধ্যে নিজের ভাবনা জানানোর কথা বলেছেন তামিম ইকবাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।