Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তাপদাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি

admin • 06 May 2024, 11:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাপদাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি

তীব্র তাপপ্রবাহের পর খুলনায় সোমবার (৬ মে) সন্ধ্যায় ভারী বৃষ্টি হয়েছে। ২৮ দিন পর এই বৃষ্টিতে গরম কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ছিল দমকা হাওয়া, মেঘের গর্জন ও বজ্রপাত। এ সময় অনেককে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, এর আগে গত ৮ এপ্রিল খুলনায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, আগামী ১২ মে পর্যন্ত প্রতিদিন খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।