Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

admin • 21 Jul 2023, 08:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪)।

শুক্রবার সকালে বিদ্যুৎ কেন্দ্র থেকে এদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি হবিগঞ্জ ও ফরিদপুর এলাকায়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আরপিসিএল’র অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এতে তিন থেকে চার’শ শ্রমিককে আসামি করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ সাংবাদিকদের জানান, ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।