Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তাড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

admin • 14 Nov 2024, 07:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম হাসপাতালে ভর্তি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নজরুল ইসলাম ও সারোয়ার আলমের মধ্যে জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বিকেলে বাড়ির জমি মাপাকালীন সময়ে নজরুল ইসলাম ও সারোয়ার আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ শুরু হয়।

 

এতে সারোয়ার আলমসহ উভয়পক্ষের তিনজন আহত হন। পরবর্তীতে খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সারোয়ার আলমকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।