Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

তাজরীন ট্রাজেডির একযুগ,মোমবাতি জ্বালিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

admin • 23 Nov 2024, 08:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তাজরীন ট্রাজেডির একযুগ,মোমবাতি জ্বালিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

তাজরীন ট্রাজেডির একযুগ আজ। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যান ১১৭ জন। আহত হন দুই শতাধিক শ্রমিক। তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের সামনে কর্মসূচি পালন করে আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের কর্মীরা।

 

এ সময় তারা অভিযোগ করেন, আহত ও নিহদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেয়া হয়নি। অর্থকষ্টে ভুগছে পঙ্গুত্ব বরণকারীরা। তারা আহতদের সুচিকিৎসা ও দোষিদের শাস্তির দাবি জানান।

 

এছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মানের দাবি জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।