Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজ ফের কারাগারে

admin • 08 Aug 2026, 05:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজ ফের কারাগারে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে কুমিল্লার একটি আদালতে হাজির করে। পরে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। এর আগে, শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে গত ৪ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হন।

তবে জামিন পাওয়ার দুই দিনের মাথায় গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় পুলিশকে তাকে পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা সময়ে বিভিন্ন তথ্য ও অভিযোগ সামনে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।