Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢামেক এলাকায় ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার

admin • 18 Nov 2023, 04:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢামেক এলাকায় ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

   

শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর গেটের ফুটপাতে এক দিনের নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন তিনি।

 

নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছেন সেটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে এসআই বজলুর রহমান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তা পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।