Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবি'র মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু

admin • 16 Oct 2024, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাবি'র মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু

রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ছাত্রপক্ষের ঢাবি শাখার পক্ষ থেকে এই সেবা চালু করা হয়। মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে বলে নিশ্চিত করেছেন ছাত্রপক্ষ ঢাবি শাখার আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ।

 

সাইফুল্লাহ জিহাদ বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবাসন, মানসম্পন্ন খাবার, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ, চাকরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রপক্ষ ইতোমধ্যে ৬ দফা দাবি পেশ করেছে।

 

আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা ও মধুর ক্যান্টিনে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।