Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবিতে শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি

admin • 19 Jul 2026, 01:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাবিতে শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় আয়োজিত ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনী থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

আয়োজক সূত্রে জানা যায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বটতলা এলাকায় একটি প্রদর্শনীর আয়োজন করে। এতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ সময় হঠাৎ করেই তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহির জানান, প্রদর্শনী চলাকালে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়। ঘটনার পরপরই তিনি ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান এবং সেখানে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।