Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার

admin • 15 Dec 2024, 09:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাবি ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।