Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাথে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের সৌজন্য সাক্ষাৎ

Inam Ahsan • 14 Apr 2026, 11:47 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাথে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার জনাব মাহফুজুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার মাহফুজুল আলমের নিজ বাসায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয় ও সংগঠনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় ফোরামের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মুজিবুল হক নওশাদ, সাংবাদিক শামসুদ্দিন শামস, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার নিজামী এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।