Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

admin • 09 Mar 2026, 10:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রাজধানীতে কর্মরত নওগাঁ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ময়নুল আহসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামীম হোসেন।

 

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মোহসীন-উল হাকিম, বৈশাখী টিভির মামুন স্ট্যালিন, বাসসের শাহনাজ সিদ্দিকী, যমুনা টেলিভিশনের মুরশিদুজ্জামান হিমু, জাগো নিউজের আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।