Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে তীব্র ঝড়ের আশঙ্কা

admin • 10 Jun 2024, 09:19 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে তীব্র ঝড়ের আশঙ্কা

মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝরছে বৃষ্টি। তবে দিনের অন্য সময়ে তাপপ্রবাহের আঁচও গায়ে লাগছে বেশ। অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে।

এ অবস্থায় ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ তেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।