Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল নরসিংদী

admin • 27 Nov 2025, 05:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল নরসিংদী

আবারও রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্পে অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদীতে। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

 

আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। সবচেয়ে বেশি-পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।