Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-১৮ আসনে জয়ী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

admin • 13 Feb 2026, 09:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকা-১৮ আসনে জয়ী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট (পোস্টাল ব্যালটসহ) ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

 
শুক্রবার ভোর চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।   শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৮ আসনে পোস্টাল ভোটসহ ২১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৭২ জন। বাতিল হয় ৪ হাজার ৭৮৪টি ভোট। ভোট পড়ে ৪৫ শতাংশ।  

ঢাকা-১৮ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩৫০ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাকির হোসেন ২ হাজার ৫৫৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।