Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মোহাম্মদ সুমন

admin • 12 Nov 2025, 11:22 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মোহাম্মদ সুমন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেজগাঁও থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সুমন শাপলা কলির পক্ষে ঢাকা-১২-এ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

  মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শাপলা কলি প্রতীকের প্রচারণায় গণসংযোগ ও মতবিনিময় সভার অংশ নেন তিনি।  

নির্বাচনী এলাকা জুড়ে তিনি গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে জনসাধারণের সমর্থন অর্জনে কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতা-কর্মী ও তরুণদের সঙ্গে নিয়ে তিনি উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন এলাকাবাসীর সামনে।

 

মোহাম্মদ সুমন বলেন, “জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার প্রেরণা। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের এলাকা হবে উন্নয়নের রোল মডেল।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তার এই প্রচারণা কর্মসূচি এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসিত হচ্ছে। চলমান নির্বাচনী উত্তাপে ঢাকা-১২ এখন প্রাণবন্ত হয়ে উঠছে মোহাম্মদ সুমনের নেতৃত্বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।