Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ৭০ দালালকে আটক

admin • 04 Mar 2024, 03:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান, ৭০ দালালকে আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৭০ জন দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৪ মার্চ) সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে তাদের আটক করে র‍্যাব-৩ এর গোয়েন্দা দল।

জানা যায়, আটককৃতরা সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।

এদিকে অভিযানের বিষয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।