Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঢাকা মেডিকেলে এসি বিস্ফোরণ

admin • 18 Aug 2022, 09:30 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা মেডিকেলে এসি বিস্ফোরণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও হাসপাতালে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটোছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসেন।   আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতালের ২য় তলার ২১২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২ এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌঁড়ে বাইরে বের হয়ে যান রোগী ও স্বজনরা।   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ২১২ নম্বর ওয়ার্ডের এসির আউটলেট সামান্য বৈদ্যুতিক গোলাযোগ হয়েছে। এ কারণে ওয়ার্ডে থাকার রোগীরা ভয় পেয়েছে। ফায়ার সার্ভিস এসেছে এখন কোনো সমস্যা নেই।   ঢামেকের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম জানান, এসির কম্প্রেসার মেশিন বিস্ফোরণের কারণে ধোঁয়া উঠেছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
মিরর/হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।