গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন।
কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।
এবিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।





