Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস রাজনীতি সারা দেশ

ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য বায়োডাটা আহ্বান

admin • 18 Jul 2023, 11:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য বায়োডাটা আহ্বান

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার কমিটি। কলেজটিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য কমিটি দিতে আগ্রহীদের বায়োডাটা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

 

কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

 

বায়োডাটার সাথে যেসব সংযুক্তি প্রয়োজন হবে (প্রতি কপিতে) ১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৪. জন্মসনদের ফটোকপি। ৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি। ৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি। ৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।