Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ

admin • 04 Aug 2026, 06:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার পর এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া চালাতে দেখা যায়।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।