Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ড্রেন থেকে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ

admin • 06 Apr 2023, 11:09 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ড্রেন থেকে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পশ্চিম পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

গতকাল বুধবার সকালে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

 

নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।