Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৩

admin • 26 Sep 2024, 07:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ৩

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

ফরিদপুর শহরের মামুদপুর এলাকায় গতকাল বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন– ফরিদপুর নগরকান্দা উপজেলার সহিদ মিয়া ছেলে আনিস (২৪) ও তালমা ইউনিয়নের শেখ আব্বাসের ছেলে মো. শাফিজ (২৫) ও সালেহা বেগম। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহরের দিকে যাচ্ছিল। পথে মামুদপুর এলাকায় এলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর ৩ যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। ওসি জানান, দুর্ঘটনার পরে ড্রাম ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।