Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

ডেপুটি স্পিকারের প্রথম জানাযা সম্পন্ন

admin • 25 Jul 2022, 07:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডেপুটি স্পিকারের প্রথম জানাযা সম্পন্ন
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাযা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।        জানাযা শেষে তার মরদেহ এখন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে মরদেহ নেয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে আজ সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায়।       গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।