Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ডেঙ্গু প্রতিরোধে মেলান্দহে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin • 02 Sep 2024, 10:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধে মেলান্দহে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

"মশক বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি"এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ন্যায় মেলান্দহ পৌর এলাকায় মশক নিধনের বিশেষ কর্মসূচির অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেলান্দহ পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

"তিন মাস ব্যাপী এ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সমগ্র পৌরসভা এলাকায় পরিচালনা করা হবে বলে জানা যায়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ভূঞা'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার দ্বায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক সাইফুল ইসলাম (এডিসি রাজস্ব) জামালপুর। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর কবির, পৌর নির্বাহী পৌরসভার প্রকৌশলী মো: মুয়াক্ষির হোসেন।

এদিন ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগসহ বিভিন্ন রোগের জীবনুবাহী মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।