Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে নির্ভীক ও প্রত্যয়

admin • 17 Jan 2024, 01:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যাচ্ছে নির্ভীক ও প্রত্যয়

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসিএ) উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।

 

আশিকুজ্জামান বলেন, ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’ নির্মাণ করা হয় ২০১৪ সালে। এ নৌযানটির ওজন প্রায় ২৫০ টন। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তম’ এ ওজনের নৌযান তোলার সক্ষমতা না থাকায় দুর্ঘটনাস্থলে আনা হচ্ছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয়।

 

বিআইডব্লিউটিসির পরিচালক বলেন, উদ্ধারকারী জাহাজ আসছে। আমরা সবাই ঘটনাস্থলে আছি। এখানে হামজা আছে। কিন্তু হামজার এ ক্যাপাসিটি নেই। হামজা দিয়ে ট্রাকগুলো উদ্ধার করা হবে।

 

এর আগে বুধবার সকাল সোয়া ৮টায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙ্গর করা অবস্থায় থাকা রজনীগন্ধ্যা ফেরিটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। বিআইডব্লিউটিসিএ’র পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ফেরিটি ট্রাকসহ নোঙ্গর করা অবস্থায় ছিল। একটি বালুবাহী বাল্কহেড ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরিটি ডুবে যায়।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।