Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডিসি মাসুদের ছাত্রের মুখ চেপে ধরা ছবি এআই দিয়ে তৈরি বলছে ডিএমপি

admin • 28 Aug 2025, 10:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিসি মাসুদের ছাত্রের মুখ চেপে ধরা ছবি এআই দিয়ে তৈরি বলছে ডিএমপি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

 

ছবিটিতে তাকে এক ছাত্রের মুখ চেপে ধরতে দেখা যাচ্ছে। তবে ডিএমপির দাবি, ছবিটি বাস্তব নয়, বরং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

 

এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি ও প্রচার করা হয়েছে, যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘ছবিটি বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যায়, এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এতে বাস্তবতার কোনো ভিত্তি নেই। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে নিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতে পারে।’

 

জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, যেকোনো তথ্য বা ছবি যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করাই উচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।