Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ডিভোর্সের সংবাদ শুনে গলায় ফাঁস নিলেন স্বামী

admin • 06 Oct 2024, 05:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিভোর্সের সংবাদ শুনে গলায় ফাঁস নিলেন স্বামী

সিরাজগঞ্জের শাহজাদপুরে মনজেল আলী (২৬) না‌মে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দি‌কে শাহজাদপুর থানার বাতিয়া পশ্চিম পাড়া গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত মনজেল আলী শাহজাদপুর থানার বাতিয়া পশ্চিমপাড়া গ্রা‌মের মো. জিন্নাত হোসেনের ছে‌লে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মনজেল তার স্ত্রী মোছা. কল্পনা ও এক সন্তানসহ ঢাকায় থাকতেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। মনজেল কোনো কাজ না করায় দুইদিন আগে তারা নিজ বাড়িতে আসেন। রোববার সকালে স্ত্রী ডিভোর্স দিয়েছেন জানতে পেরে স্ত্রী-সন্তানের ওপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মন‌জে‌ল।

শাহজাদপুর থানার এসআই মো. হারেজ ব‌লেন, স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ার একপর্যায়ে স্ত্রীর ডিভোর্স দেওয়ার সংবাদ শু‌নে স্বামী মনজেল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বর্তমা‌নে মৃতের সুরতহাল করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।