Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

admin • 20 Jan 2024, 07:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

শফিকুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। দু’টি মোটরসাইকেলযোগে ঘুরে ঘুরে তারা এলাকার মানুষকে হয়রানি করে। ঘটনাটি জানার পর গ্রামের মানুষ তাদের বিষয়ে সতর্ক হয়ে যায়। শনিবার পুনরায় তারা ৩-৪ জন গ্রামে ঢোকে।

 

এ সময় এলাকাবাসী শফিকুল ইসলাম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ডিবি পুলিশের দারাগো পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।