Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডিজেল সংকটে বিপাকে কৃষক, ব্যাহত বোরো ধান চাষ

admin • 31 Mar 2026, 08:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ডিজেল সংকটে বিপাকে কৃষক, ব্যাহত বোরো ধান চাষ
কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় তীব্র ডিজেল সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা তেলের ডিব্বা হাতে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের বোরো ধান চাষ।
সরেজমিনে দেখা গেছে, কৃষকরা সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে না পেরে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই জানান, দিনের পর দিন ঘুরেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় জমিতে সময়মতো পানি দেওয়া যাচ্ছে না।
একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাবে। আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়বো।”
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে বোরো উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।