Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডিএমপিতে ২২৯ মামলায় গ্রেপ্তার ২৭৬৪

admin • 28 Jul 2024, 11:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডিএমপিতে ২২৯ মামলায় গ্রেপ্তার ২৭৬৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২টি মামলা হয়েছে। এসব মামলায় ২২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, এখন পর্যন্ত দায়ের করা মামলার সংখ্যা ২২৯টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৭৬৪ জন।

রোববার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।