Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

ড. ইউনুসের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

admin • 29 Aug 2023, 05:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ড. ইউনুসের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

 

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নিচ আচরণ করেছিল।

 

তিনি আরও বলেন, উনার (ড. মুহাম্মদ ইউনুস) বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। উনাকে যারা ছোট করতে চান, অপমানিত করতে চান তারা আরেকবার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এ অনিবার্য সত্যটা মেনে নিয়ে ইউনুসকে হেনস্তা করা বন্ধ করুন।

 

এসময় মামলাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।