Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘ঠিকানা’–তে যোগ দিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

admin • 16 Aug 2024, 02:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘ঠিকানা’–তে যোগ দিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে ছেড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঠিকানা পরিবারের সঙ্গে যুক্ত হন তিনি।

 

ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টক-শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন তিনি।

খালেদ মুহিউদ্দীন দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন প্রথম আলোতে। পরে বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন।

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন এক সময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। পরে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি আবার সাংবাদিকতায় ফেরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।