Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

admin • 21 Mar 2024, 08:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন চণ্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাজু (১২) ও ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই ওই দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আবাসিক) ডা. রাকিবুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।