নরসিংদীর পলাশ উপজেলার টান ঘোড়াশাল এলাকায় ট্রেনের ধাক্কায় এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ওই এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৪৫) মানিকগঞ্জের সাটুরিয়ার বাসিন্দা। তিনি সহকারী প্রকৌশলী হিসেবে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাত নম্বর ইউনিটে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মোটরসাইকেলে ঘোড়াশালের দিকে যাওয়ার পথে টান ঘোড়াশাল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আলম নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের লোকজন এসে মরদেহ বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যায়।





