Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

admin • 19 Nov 2024, 09:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের ওপর দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজের নিচে নদীতে পড়ে যান। নদীর স্রোতে ভেসে যাওয়ার মুহূর্তে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসার পর তিনি মারা যান।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন, তাই সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।