জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের টিকেট বিক্রির সময় হাতেনাতে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ৫ সদস্য'কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর।
রোববার (৩০ জুন) দুপুর ১টা দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃতদের নিকট হতে ট্রেনের ৩২ টি টিকেট উদ্ধার করে জব্দ করা হয়। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৪ জামালপুর ।
আটককৃতরা হলেন, উপজেলার চরবাহাদুরাবাদ এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ শুকুর আলী (২৪), বালুগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে মোঃ জীবন মিয়া (২২), চর বাহাদুরাবাদ এলাকার মৃত মিষ্টারের ছেলে মোঃ রাজা মিয়া (২২), ও বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা এলাকার মোঃ শাহীর ছেলে মোঃ আরিফ হোসেন (২১), বগারচর এলাকার মোঃ মফিজুল হকের ছেলে মোঃ মোজাফ্ফর হোসেন (২৬),
প্রেস বিজ্ঞপ্তির বলা হয়, র্যাব-১৪, সিপিসি-১, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল দেওয়ানগঞ্জ স্টেশন এলাকার সসারিয়া বাড়ি এলাকায় মোঃ হারুনর রশিদের ফ্লেক্সিলোডের দোকানের পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারী করে বিক্রির সময় হাতেনাতে ৫ কালোবাজারীকে আটক করে।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারীর মাধ্যমে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতের দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করতঃ হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





