Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন যুবক, অতঃপর...

admin • 07 Mar 2024, 09:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন যুবক, অতঃপর...

নীলফামারীতে ট্রেনের খালি ইঞ্জিনের সঙ্গে মোবাইলে সেলফি তোলার চেষ্টার সময় মামুন ইসলাম(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারী কলেজ রেলস্টেশনে সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

মামুন নীলফামারী পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন মামুন। এ সময় চিলাহাটি থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ট্রেনের একটি খালি ইঞ্জিন ওই রেললাইন দিয়ে যাচ্ছিল।

পরে রেললাইন থেকে সরে গিয়ে মোবাইল দিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।