এক্সক্লসিভ
জাতীয়
সারা দেশ
ট্রেনে চাপ কমাতে ভাড়া বাড়তে পারে: রেলমন্ত্রী
admin
• 08 Aug 2022, 04:41 AM
• পঠিত 1 বার
দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
রোববার (৭ আগস্ট) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে।
বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে। আমরা এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।
মিরর/ অনলাইন
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





