Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু

admin • 20 Aug 2023, 04:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু

খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দিনাজপুরের হাকিমপুরে নয়ন হোসেন নামে এক রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলা ডাঙ্গাপাড়া রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মৃত নয়ন হোসেন (৩৭) হাকিমপুর উপজেলা পারগোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন হিলি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তপন কুমার।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রোববার সকালে বাড়ি থেকে হিলি রেলস্টেশনে দায়িত্ব পালন করতে যাচ্ছিল নয়ন।

 

কর্মরতস্থানে না গিয়ে ডাঙ্গাপাড়া রেলস্টেশনের ওপর দিয়ে হাঁটতে থাকে। এসময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।