Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

admin • 16 Dec 2023, 02:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে কেউটচিরা এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর।

 

নিহত আক্কাস শেখ (৬৫) উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের ছেলে।

   

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে পথচারী আক্কাস শেখ ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিলেন।

   

ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।