জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের সংঘর্ষে নবিজল (৪২) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ইসলামপুর পৌরসভার পাটনিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নবিজল ইসলামপুর পৌর শহরের পলবান্দা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পাটনিপাড়া মোড়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
এতে ইজিবাইকে থাকা চালক নবিজল গুরতর আহত হয়। পরে স্থানীয়রা নবিজলকে উদ্ধার করে নিকটস্থ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অজস্র গুনগ্রাহী রেখে গেছেন।তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





