Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর, বাবা-মা আহত

admin • 31 Oct 2024, 06:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর, বাবা-মা আহত

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মিথিলা দাশ নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মিথিলার বাবা ও মা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকের সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী গ্রামের কাঠ মিস্ত্রি লিটন দাসের মেয়ে। মিথিলা সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

আহত লিটন দাস জানান, সাভারের বাসা থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তরা ব্রিজ এলাকায় একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিথিলার মৃতু হয়। এ ঘটনায় তারা স্বামী স্ত্রী আহত হন। স্থানীয়রা তার স্ত্রীকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।